গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পুরোহিতপাড়ায় সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক সিনিয়র অফিসার মতিলাল সরকারের জমি নিয়ে বিরোধ ও হয়রানির অভিযোগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর/২০২০) সংবাদ সম্মেলন করেন। অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মতিলাল সরকার। এ সময় তার পুত্র কাজল কুমার সরকার ও মেয়ের জামাই তপন কুমার কর্মকার উপস্থিত ছিলেন।
মতিলাল সরকার সাংবাদিকদের লিখিত বক্তব্যে জানান, ইংরেজি ১৫/০৫/১৯৮৫ তারিখে গৌরীপুর মৌজার খতিয়ান ৪১৫ জে এল নং ২৫, দাগ নং ১২৫৫ শ্রেণি কান্দা খাতে সাড়ে ৩শতাংশ ও দাগ নং ১২৫৭ শ্রেণি পুকুর খাতে ২শতাংশ একুনে মোট সাড়ে ৫শতাংশ ভূমি প্রয়াত জনাব বীর মুক্তিযোদ্ধা অজিত রঞ্জন উকিল এর নিকট থেকে ক্রয় করে ভোগ দখল করে আসছেন।
তিনি আরো জানান, আরওআর দাগ নং ১২৫৫ এর বিআরএস রেকর্ডে হাল দাগ ২০১৫ জমির পরিমাণ ৩.৩১শতাংশ ও আরওআর ১২৫৭ দাগের হাল দাগ ২০২৪ জমির পরিমাণ ২শতাংশ ভূমি ১৩৪৬নং খতিয়ানে আমার নিজ নামে রেকর্ডভূক্ত হয়। ২০১৫ দাগের আমার বসতভিটা তার সম্মুখভাগে ২০২২দাগে সরকারি রাস্তা তৎসংলগ্ন ২০২৪ দাগের পুকুরে অংশসহ নিয়া শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। ২০১৬সালে অজিত রঞ্জন উকিল মারা যান। তারপরেও আমাদের কোনরূপ সমস্যা হয়নি। অজিত রঞ্জন উকিল প্রয়াত হওয়ার পর বর্তমানে তার পুত্র পুলক রঞ্জন উকিল, অলক রঞ্জন উকিল ও সুপক রঞ্জন উকিল নানাভাবে বাঁধাগ্রস্থ করে আসছেন। আমার শান্তিপূর্ণ বসবাসে বিঘœ সৃষ্টি করিয়া জমি জোরপূর্বক দখল ও বিক্রির প্রায়তারাও চালায়। এ পরিস্থিতিতে আমি গৌরীপুর থানায় ১৮/০৬/২০২০খ্রিঃ তারিখে অভিযোগপত্র দায়ের করি। তার প্রেক্ষিতে গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে, বিরোধপূর্ণ ভূমি নিয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ কোনো কারণে প্রবেশ করবো না। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে ২০ডিসেম্বর তারিখে পুলক রঞ্জন উকিল, অলক রঞ্জন উকিল ও সুপক রঞ্জন উকিল ও তার লোকজন জায়গা দখলে নেয়ার জন্য আবারও চেষ্টা চালায়। প্রথমে আমি ও আমার সন্তান বাঁধা দিতে গেলে আমাদের প্রাণনাশের হুমকি প্রদান করেন। আমরা অবৈধভাবে দখলে নেয়া বেড়া সরাতে গেলে সেই ছবি ব্যবহার করে স্থাপনা ভাঙার অভিযোগ এনে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করেন। অথচ প্রকৃত সত্য হলো, সেই দিন তারাই জোরপুর্বকভাবে প্রশাসনের ও জনপ্রতিনিধিদের দেয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূমিতে প্রবেশ করে ও তাদের কিছু টিনের টুকরা ও মালামাল চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখেন। একটি অনলাইন নিউজ পোর্টালে অসত্য সংবাদ প্রকাশের মাধ্যমে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, সরজমিনে এসে যেন সত্য প্রকাশ করা হয়। আমি ও আমার সন্তান আইনের প্রতি শ্রদ্ধাশীল।