এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ : মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত ‘জয় বাংলা’ চত্বর পরিদর্শন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। মঙ্গলবার পরিদর্শনকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু প্রতিমন্ত্রীকে জয়বাংলা চত্বর ঘুরে দেখান এবং জয় বাংলা চত্বরের স্থাপত্যে বিভিন্ন ঐতিহাসিক বিষয়ের বর্ণনা দেন। সিটি কর্পোরেশনের উদ্যোগে জয়বাংলা চত্বর নির্মাণ করায় সিটি মেয়র ইকরামূল হক টিটুসহ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
এ সময় সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান চুন্নু, সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মাহাবুল হোসেন রাজিব সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারি সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।