গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে মঙ্গলবার (২২ ডিসেম্বর/২০২০) গৌরীপুর পৌরসভার বর্তমান কাউন্সিলর আব্দুল কাদির মেয়র পদে নির্বাচনের জন্য উপজেলা নির্বাচন কমিশনার ও সহকারী রির্টাণিং অফিসার সজল চন্দ্র সরকারের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় এলাকার গন্যমাণ্য ব্যক্তি, কর্মী-সমর্থকরা সঙ্গে ছিলেন।
জানা যায়, সফল কমিশনার আবুল কাসেরম পুত্র আব্দুল কাদির। বাবার জনসেবার হাত ধরেই পৌর কাউন্সিলার নির্বাচিত হন ২০১০সনে। বর্তমানেও তিনি কাউন্সিলর। ১৯২৭সালে প্রতিষ্ঠিত গৌরীপুর পৌরসভায় বাবার ২৭বছর আর ছেলের ১০বছর এ যেন শতবছরের রেকর্ডে ঠাঁই পেতে যাচ্ছে। তিনি টানা দুইবার নির্বাচিত হন। আব্দুল কাদির বলেন, বাবার দেখানো পথে হাঁটছি। বাবা ও মায়ের নামে একটি স্কুল করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে উপজেলা সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছি সাদেক মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলকে। তিনি আরো বলেন, মানুষের ভালোবাসার জন্য রাতদিন পরিশ্রম করি। চেষ্টা করি প্রত্যেকটি মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও থাকবো সেই প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি।