গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি মঙ্গলবার (২২ ডিসেম্বর/২০২০) মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ প্রার্থীর পক্ষে তার বড় ভাই মোঃ সিরাজুল ইসলাম ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সামাদ এবং কর্মী-সমর্থকরা সম্মিলিতভাবে মনোনয়নপত্র নেন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার সজল কুমার সরকার মনোনয়নপত্র প্রদান করেন।
অপরদিকে নৌকা মনোনয়ন দেয়ার দাবিতে কর্মী সমর্থকরা সোমবার বিকালে শহরে মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে সমাপ্তি হয়। তাৎক্ষনিক সমাবেশে বক্তরা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত পরিচ্ছন্ন নগর গড়ার জন্য শফিকুল ইসলাম হবিকে নৌকা প্রতীক মনোনয়নের দাবি জানান।