প্রধান প্রতিবেদক :
স্বামীর নির্যাতনে অসুস্থ রেজিয়া, সন্তানদের নিয়ে অসহায় জীবনযাপন করছেন। বাবার আর্থিক সামর্থ্যও নেই, ন্যায় বিচারের জন্য মামলা-মোকদ্দমাও করতে পারছেন না। সেই রেজিয়া আক্তারের ন্যায় বিচারের দায়িত্ব নিয়েছে উপজেলা লিগ্যাল এইড কমিটি। শুধু রেজিয়া নয় এমন ১৫টি পরিবারের ন্যায় বিচারের পাওয়ার জন্য মোকদ্দমা পরিচালনাও তাদের হাতে। ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২০ ডিসেম্বর/২০২০) উপজেলা লিগ্যাল এইড কমিটির দ্বি-মাসিক সভায় এ তথ্য নিশ্চিত করেন ডেমক্রেসিওয়াশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নুরুল ইসলাম নাহিদ।
চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। বক্তব্য রাখেন উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ইউএনও হাসান মারুফ, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ রাকিবুল হাসান, জাতীয় মহিলার সংস্থার প্রতিনিধি জ্যোতি রানী, মোছাঃ মদিনা আক্তার, সতিশা যুব ও কিশোর সংঘের সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, ডেমক্রেসিওয়াশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নুরুল ইসলাম নাহিদ, ফিল্ড অফিসার মোঃ শহিদুজ্জামান প্রমুখ।
টি.কে ওয়েভ-ইন