প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ উদ্যোগে সোমবার (২১ ডিসেম্বর/২০২০) মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন। বিচারকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান। বিজয়ীরা হলেন প্রথম স্থান আশিকুর রহমান রাজিব, দ্বিতীয় মোঃ সুমন মিয়া, তৃতীয় শাহীন আলম, ৪র্থ স্থান আফরিন জান্নাত সূচী, ৫ম স্থান যৌথভাবে আল আমিন, সানজানা তাসনিম তারিন ও অনামিকা সরকার।
টি.কে ওয়েভ-ইন