আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২১, ২০২০, ৮:৩২ অপরাহ্ণ




গৌরীপুর ক্লাব ৯৭’র মিলন মেলা ও পুরস্কার বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে ক্লাব ৯৭ (এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন) এর উদ্যোগে সোমবার (২১ ডিসেম্বর/২০২০) মিলন মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম। তিনি বলেন, বিজয়ের মাস। মুক্তিযুদ্ধের চেতনা নবপ্রজন্মের মাঝে পৌঁছে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে সোনার মানুষ হিসাবে শিশুদের গড়ে তোলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব ৯৭ গৌরীপুরের সভাপতি সুশান্ত সাহা প্রেমু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাণ্ডার মোঃ নাজিম উদ্দিন। তিনি বলেন, ব্যাচভিত্তিক একটি সংগঠন সামাজিক, সাংস্কৃতি ও মানবিক কার্যক্রম ভূয়সী প্রশংসার দাবী রাখে।
বক্তব্য রাখেন এসএস একাডেমির সহকারী শিক্ষক কামরুজ্জামান স্বপন, গৌরীপুর যুগান্তর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, বালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবনী, পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুরাদ হোসেন, বড়ইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহিমা আক্তার রুমা, দি চাইল্ড ব্লোজম কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষক নার্গিস আক্তার, হাসনা আক্তার, মাহমুদা আক্তার লিপি প্রমুখ।
কবিতা আবৃত্তি, গল্প বলা ও শোনা, মুক্তিযুদ্ধের বই পাঠ, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীরা হলো রিফাহ তাসনিয়া তরী, শ্যামাশ্রী ঘোষ বৃন্দা, মোঃ সিয়াম আহনাফ, তাসফিয়া জামান রাইমা, অভিমুন্ন ঘোষ সূর্য্য, মাফিদ আল মাসরিব রাফসান, রাফিদ আল মুশফিক ফারহান, রুবাইয়াত ইসলাম রোদেলা, ফাহিম শাহরিয়ার জয়, তাইয়্যিবা জামান রাইনা, সাদিয়া জামান রাইসা, রাইসা ইসলাম, রাদিয়া মুনতাসির রোদমিলা, তাওয়াজ্জাতুল মেঘলা মহুয়া, নাওয়ার হাসান নির্জন, নাফিসা হাসান হৃদি, হোসাইন মাহমুদ মারজান, মাহমুদুল হাসান মারজু।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১