আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৮, ২০২০, ৭:০৩ অপরাহ্ণ




ড. আশরাফ সিদ্দিকী’র মাহফিলে বাধা দেয়ার প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রধান প্রতিবেদক :
মসজিদে কু’বা বগুড়ার খতিব আল্লামা ড. মুফতি মোঃ এম.এম আশরাফ আলী মোল্লা সিদ্দিকী’র ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ঝাউগাই জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে বাধা দেয়ার প্রতিবাদে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গাজীপুর বাসস্ট্যান্ডে শুক্রবার (১৮ ডিসেম্বর) আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তরা জানান, কওমী হুজুরদের আবেদনের প্রেক্ষিতে তাদের হুজুর (ড. আশরাফ সিদ্দিকী) কে ধর্মসভা স্থলে আসতে দেয়নি প্রশাসন। তাদের মাহফিল বাধাগ্রস্থ করা হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে তাদেরকে হুজুরকে নিয়ে সভা করতে প্রশাসনের অনুমতি চান। এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, আমরা শুধুমাত্র বিশৃঙ্খলা এড়াতে চেষ্টা করেছি। এ অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসন থেকে কোন অনুমোদন ছিলো না।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঝাউগাই জামে মসজিদের সভাপতি মোঃ ইদ্রিছ আলী। বক্তব্য রাখেন শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফ আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শামছুদ জামান, ইমাম মাওলানা মোঃ সাইদুল ইসলাম, শম্ভুগঞ্জ গোহাটা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আজিজুল ইসলাম, ময়মনসিংহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সভাপতি মুহাদ্দিস ছাইদুর রহমান মাদানী, ঝাউগাই জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ শহীদুল ইসলাম, কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সিরাজুল ইসলাম জিহাদী, সিংজানী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আজিজুল হক, চরঘোমারা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ কাজিম উদ্দিন, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম সরকার, ইউপি মেম্বার মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

ঝাউগাই জামে মসজিদের সভাপতি মোঃ ইদ্রিছ আলী জানান, মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ, প্রয়াত মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও করোনা ভাইরাসের হাত থেকে মুক্তির লক্ষ্যে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিলো। বিজয় দিবসে এ কর্মসূচী করাতে দেয়া হয়নি। প্রতিবাদে এলাকাবাসী ময়মনসিং-কিশোরগঞ্জ মহাসড়ক ২ঘন্টা অবরোধ করে রাখে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১