আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৭, ২০২০, ৭:৩৭ অপরাহ্ণ




গৌরীপুরে চা খেয়ে ২০ জন পেলেন সেরা গ্রাহক সম্মাননা

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে চা খেয়ে পেলেন ২০জন সেরা গ্রাহক সম্মাননা। ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে ‘হারুন টি হাউজে’র স্বত্ত্বাধিকারী মোঃ হারুন মিয়া। আর্ন্তজাতিক চা দিবস উপলক্ষে সোমবার (১৫ডিসেম্বর/২০২০) রাতে এ সম্মাননা দেয়া হয়। এছাড়াও নিয়মিত চা খাওয়া ও নির্ধারিত সময়ে বিল পরিশোধের জন্য বেস্ট কাস্টমারদের নিয়ে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র।

গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ও গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মোঃ আব্দুল কাদির, গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি আব্দুল মালেক, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, স্বর্ণা টেলিকমের পরিচালক শংকর ঘোষ পিলু, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, কলেজ স্বজনের সভাপতি মোঃ আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, মোঃ রানা মিয়া, হাসেম মিয়া, সোহেল রানা, মোঃ মঞ্জু মিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ শাকুর মিয়া, সৌমেত্র শেখর চমন, মোঃ জাইদুল ইসলাম, দৈনিক বাহাদুর ওয়েব ইনচার্জ মোঃ তাসাদদুল করিম প্রমুখ। বেস্ট কাস্টমারদের নিয়ে র‌্যাফেল ড্র’য়ে বিজয়ীদের কলম, ইয়ারফোন, জগ ও মগ ও উপঢৌকন প্রদান করা হয়।

জানা গেছে, গৌরীপুর পৌর শহরের সতিষা গ্রামের আব্দুল জব্বারের ছেলে মোঃ হারুন মিয়া। সংসারের হাল ধরতে পাঁচ বছর আগে পৌর শহরের ধানমহাল এলাকায় চায়ের দোকান দেন হারুন। ওই এলাকায় একাধিক চায়ের দোকান থাকলেও ব্যতিক্রম গ্রাহক সেবার কারণে হারুন টি হাউজ দ্রুত পরিচিতি লাভ করে। প্রতিদিন সকাল ও রাতে গ্রাহকদের মুঠোফোনে ক্ষুদে বার্তা দিয়ে দোকান খোলা ও বন্ধ হওয়ার বিষয়টি জানিয়ে, হারুন টি হাউজের ফেসবুক কিংবা মুঠোফোনে যোগাযোগ করলে গ্রাহকদের বাসা ও দোকানে, শিক্ষা প্রতিষ্ঠানে চা পাঠিয়ে দেন। অনিবার্য কারণে দোকান বন্ধ থাকলে গ্রাহকের মুঠোফোনে আগাম কল কিংবা ক্ষুদে বার্তাও পাঠান তিনি।

২০১৭ সাল থেকে হারুন টি হাউজ প্রতি বছর প্রতিযোগিতার আয়োজন করে সেরা চা গ্রাহকদের সম্মাননা দেয়া শুরু করেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১