প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে ক্লাব ৯৭’র উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিজয় একাত্তরে শহিদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, মুক্তিযুদ্ধের বই পাঠ, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, গল্পবলাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বুধবার ও বৃহস্পতিবার দু’দিনব্যাপী বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সাতানব্বইয়ের সহসভাপতি শফিকুল ইসলাম অপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব ৯৭’র সভাপতি সুশান্ত সাহা প্রেমু। বক্তব্য রাখেন গৌরীপুর যুগান্তর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, ঈশ^রগঞ্জ উচাখিলা কেরামতিয়া আলীম মাদরাসার প্রভাষক মোঃ খাইরুল ইসলাম, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান বুরহান, বালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবনী, পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুরাদ হোসেন, সহকারী শিক্ষক রাহিমা আক্তার রুমা, নার্গিস আক্তার, হাসনা আক্তার, সোমা ঘোষ, মাহমুদা আক্তার লিপি, আলম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর মোঃ সাদেক, মোঃ জুলহাস উদ্দিন, আলম মিয়া, হুমায়ুন কবীর, আনোয়ার হোসেন বাবলু, আলম আহাম্মেদ, শাহী মুনশী প্রমুখ।

কবিতা আবৃত্তি, গল্প বলা ও শোনা, মুক্তিযুদ্ধের বই পাঠ, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেন রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, রাই ঘোষ ঐশী, শ্যামশ্রী ঘোষ বৃন্দা, অভিমুন্ন্য ঘোষ, তাওয়াজ্জাতুল মেঘলা মহুয়া, রাইসা ইসলাম, রুবাইয়াৎ ইসলাম রুদেলা. সাদিয়া জামান রাইসা, তায়িবা জামান রাইনা, তাসফিয়া জামান রাইমা, মাহমুদুল হাসান মারজান, হাসানুল মাহমুদ মারজু, মাওয়া, রিধি প্রমুখ।
টি.কে ওয়েভ-ইন