গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর/২০২০) ৪৯তম বিজয় উৎসবের শুরুতেই পতাকা মিছিল, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিজয়’৭১ বেদিতে স্বজনরা পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে।
গৌরীপুর উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক পলাশ মাজহার, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, সোহাগী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, গৌরীপুর মহিলা পরিষদের সভাপতি নাদিরা জামান পান্না, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, উপজেলা স্বজন সমাবেশের পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইয়াহিয়া, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, সরকারি কলেজ স্বজন সমাবেশের সভাপতি আল আমিন, কবি অনামিকা সরকার, মুন্নী আক্তার, যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।