গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর/২০) গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিনের নেতৃত্বে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়।
পুষ্পমাল্য অর্পণ করেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহাম্মেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, ইউএনও হাসান মারুফ, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাÐার মুক্তিযোদ্ধা আব্দুল রহিম, সাবেক ডেপুটি কমাÐার মোঃ নাজিম উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু স্ব স্ব প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন। এছাড়াও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি, জাকের পাটি, বাংলাদেশের কমিউনিস্ট পাটি, ন্যাপ, বিএনসিসি, স্কাউট ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিজয়’৭১ পাদদেশে শহিদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।