প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (১৪ ডিসেম্বর/১৯) সন্ধ্যায় আলোর মিছিল, বিজয়’৭১ পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সহভাপতি সাদেকুর রহমান সেলিম, উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর পৌরসভার কাউন্সিলার আব্দুল কাদির,

গৌরীপুর লেখক সংঘের সাবেক সভাপতি আজম জহিরুল ইসলাম, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির উদ্দিন, প্রভাষক মোখলেছুর রহমান, গৌরীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, স্বজন উপদেষ্টা গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক, মহিলা পরিষদের সম্পাদক মমতাজ বেগম, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, স্বজন আনামিকা সরকার, মুন্নী আক্তার. সুমন মিয়া, আশেকুর রহমান রাজিব, তাসাদদুল করিম, সাম্য দাস স্বচ্ছ, প্রত্যাশা দাস প্রমুখ।
টি.কে ওয়েভ-ইন