গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মুক্তিযোদ্ধা ও সন্তান কমাÐের উদ্যোগে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে রোববার (১৩ ডিসেম্বর/২০২০) ঐতিহাসিক শহীদ হারুণ পার্কে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাÐার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমাÐার নাজিম উদ্দিন, সন্তান কমাÐের সভাপতি আবুল ফজল মুহাম্মদ আজাদ হীরা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ।