গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে নহাটা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সাবেক সহ-সভাপতি হাজী শামছুল হক মাস্টার (৭৩) বৃহস্পতিবার (১০ ডিসেম্বর/২০২০ ) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সভাপতি মোঃ ছাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শুক্রবার (১১ ডিসেম্বর/২০২০) সকাল ১১টায় মরহুমের নামাজের জানাযা নহাটা উচ্চ বিদ্যালয় মাঠে ও পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।