গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৮নং ডৌহাখলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ হারুন অর রশিদ সরকারের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে দেয়া প্যানা-ফেস্টুন শুক্রবার রাতে গায়েব হয়ে গেছে। এ ঘটনায় তার পুত্র মোঃ পলাশ সরকার শনিবার (১২ ডিসেম্বর/২০২০) গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেন।
তিনি জানান, তার বাবা মোঃ হারুন অর রশিদ সরকার (৫০) বেশ কিছু ধরে মেম্বার পদপ্রার্থী হিসাবে এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত প্যানা-ফেস্টুন নির্বাচনী এলাকার চরশ্রীরামপুর, গাজীপুর, ঝাউগাই, পায়রা, দরুন লালমা, মামদীপুর, কৃষ্ণনগর ও চন্দপাড়ায় বিভিন্ন গাছ, বাঁশ, বিদ্যুতের খুঁটিসহ বিভিন্নভাবে টাঙানো হয়। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের কোন এক সময়ে দুর্বৃত্ত্বরা নির্বাচনী এলাকার চরশ্রীরামপুর, চন্দ্রপাড়া, গাজীপুর, লেবুর মোড়, বাঘের মোড়ে টাঙানো প্যানা-ফেস্টুনগুলো গায়েব করে ফেলে।