আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১২, ২০২০, ৫:০৩ অপরাহ্ণ




কাল শুরু হচ্ছে মহান বিজয় দিবস ৯ম মিনি ম্যারাথন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
সত্যের সন্ধানে নির্ভীক স্লোগানে দেশের শীর্ষ পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তরের পাঠক সংগঠনক গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে কাল রোববার (১৩ ডিসেম্বর/২০২০) শুরু হতে যাচ্ছে ৯ম মিনি ম্যারাথনের প্রথমপর্ব। এ পর্বে ২৫বছর থেকে ৪০বছর পর্যন্ত যুবরা অংশ নিবেন। ১৫ ডিসেম্বর ৪০ ঊর্ধ্বদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শনিবার (১২ ডিসেম্বর/২০২০) গৌরীপুর স্টেডিয়ামে প্রভাতী শরীরচর্চা সংগঠনের সঙ্গে যুগান্তর স্বজন সমাবেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাতী সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ মাসুদ সোহেল । বক্তরা বলেন, ধারাবাহিকতা বজায় মিনি ম্যারাথন আয়োজনে দৃষ্টান্ত স্থাপন করেছে স্বজন সমাবেশ। দৈনিক যুগান্তরের সুনাম বেড়েছে আর এ সংবাদটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশ করায় দেশজুড়ে গৌরীপুরের সুনাম ছড়িয়ে দিয়েছে।
বক্তব্য রাখেন গৌরীপুর স্বজন উপদেষ্টা মোঃ রইছ উদ্দিন, বক্তব্য রাখেন ক্রীড়াবিদ ভোনালাথ চৌহান, অবসরপ্রাপ্ত সৈনিক দেবল কর, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল বসাক, আমজাত হোসেন, আমজাত হোসেন দেলোয়ার, বিপ্লব পাল, মতিউর রহমান, সাইদুর রহমান লিটু, দৌড়বিদ মোঃ নুরুল হক, সুব্রত রায়, আলম পাঠান, সুমন মিয়া, সিদ্দিকুর রহমান আর্মি, প্রদীপ ঘোষ, বাবলু পাল, মজনু মিয়া, গৌরীপুর মানবাধিকার কমিশনের সদস্য মোঃ আলমাছ উদ্দিন, শাহজাহান, সুবল সরকার, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সরকারি কলেজ স্বজন সমাবেশের সভাপতি মোঃ আল আমিন, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ মোঃ তাসাদদুল করিম প্রমুখ। সেলিম আল রাজ বলেন, প্রভাতী শরীরচর্চা সংগঠন ও বিভিন্ন সংগঠন এ প্রতিযোগিতায় সহযোগিতা করার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরো জানান, প্রতিটি খেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দৌড়বিদগন অংশ নিচ্ছেন। শুরু হবে সকাল ৭টায় ঐতিহাসিক শহীদ হারুণ পার্ক থেকে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১