গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ঃ
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য অবমানার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে রোববার (৬ ডিসেম্বর/২০২০) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল প্রমুখ।