গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ঃ
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য অবমানার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার (৬ ডিসেম্বর/২০২০) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিন্টু, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ মাহফুজ উল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাদেকুর রহমান সেলিম, উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সোহেল রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল হক রাকিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল প্রমুখ।