প্রধান প্রতিবেদক :
স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন ও যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণ ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (০৫ ডিসেম্বর/২০২০) বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে কর্মবিরতি পালন অব্যাহত রয়েছে। এ কর্মসূচী পালনের কারণে উপজেলার ১০টি ইউনিয়নে টিকাদান কর্মসূচী বন্ধ রয়েছে।
বক্তব্য রাখেন কর্মসূচী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক তাহমিনা আক্তার, মোঃ আব্দুল মোত্তালিব, আমান উল্লাহ আমান, তাহমিনা ফেরদৌসী, মোঃ নজরুল ইসলাম খান, মোঃ মতিউর রহমান, মোঃ সুমন মিয়া, গোলাম মোহাম্মদ খান, আপেল মাহমুদ খান, লফিতা আক্তার, হাসনা জান্নাত, মোঃ আল আমিন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আল মামুন খান, মাহবুবুল আলম হিমেল প্রমুখ।
টি.কে ওয়েভ-ইন