মোস্তাফিজুর রহমান বুরহান :‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’ ধ্বনিতে মুসুল্লীদের জন্য নামাজের জন্য আহŸান জানিয়ে আযানরত অবস্থায় মারা গেলেন আব্দুল কদ্দুছ (৬৫)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন। তিনি খান্দার গ্রামের মৃত সদর আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শী খান্দার গ্রামের মোঃ সুরুজ আলীর পুত্র মোঃ সবুজ মিয়া জানান, মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পরে আর কোন আওয়াজ শোনতে পাননি। তিনি দৌড়ে গিয়ে দেখতে পান মসজিদের ভিতরে মোয়াজ্জিন ফ্লোরো পড়ে রয়েছেন। মুসুল্লীরা দ্রæত ভিতরে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মসজিদের ঈমাম হাফেজ মোঃ শাফায়েত হোসাইন। তিনি জানান, যোহর নামাজের জন্য আযান দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মোয়াজ্জিন আব্দুল কদ্দুছ। তিনি এ মসজিদে দেড় যুগ ধরে তিনি মোয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। ঈমাম শাফায়েত আরো জানান, রাত এশার নামাজের পর পারবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।