আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৩০, ২০২০, ৭:৫৫ অপরাহ্ণ




গৌরীপুরে পলাশকান্দা ট্র্যাজেডি দিবস পালিত

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৩০ নভেম্বর/২০২০) পলাশ কান্দা ট্র্যাজেডি দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমা-, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, সংগীত নিকেতন, চাঁদের হাট ও যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে প্রভাত ফেরি, করব জিয়ারত, দোয়া মাহফিল, আলোচনা সভা ও পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠিত হয়। ৭১’র রণাঙ্গন ও পলাশকান্দা ট্রাজেডি’র ইতিহাস তুলে ধরেন শহীদ মঞ্জু’র ভাই গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমা-ার মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, রতন চন্দ্র সরকার, গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ডের কমান্ডার এম এ হাই, আব্দুল মালেক, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাদেকুর রহমান সেলিম, পৌর শাখার সভাপতি গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, মুক্তিযোদ্ধা সন্তান কমা-ের সাংগঠনিক সম্পাদক উজ্জল চন্দ প্রমুখ।

অপরদিকে যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল কাদির, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, মহিলা বিষয়ক সম্পাদিকা মমতাজ বেগম, অনামিকা সরকার, স্বজন কামরুজ্জামান তালুকদার স্বপন, আশিকুর রহমান রাজিব, রফিকুল ইসলাম রবি প্রমুখ। ১৯৭১ এর এই দিনে ময়মনসিংহের গৌরীপুরে পাক হানাদার বাহিনীর সাথে এক সম্মুখযুদ্ধে পলাশকান্দায় শহীদ হন মুক্তিযোদ্ধা সিরাজ, মনজু, মতি ও জসিম।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১