আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৪, ২০২০, ৭:৪১ অপরাহ্ণ




ধান চাল ক্রয় কমিটিতে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় : প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে গৌরীপুরে কৃষকলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিনিধি :
ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম.পি, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও কেন্দ্রীয় কৃষক লীগ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর/২০২০) শহরে আনন্দ শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বাংলাদেশ কৃষক লীগ গৌরীপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল)। তিনি বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার, প্রধানমন্ত্রী প্রত্যেকের ঘরেঘরে সার পৌঁছে দিয়েছেন। ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষক প্রতিনিধি দেয়ার তাঁকে অভিনন্দন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আবুল হাশিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুনসুর আহাম্মেদ মিলন। বক্তব্য রাখেন বিশেষ অতিথি গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম হবি। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সহসভাপতি মো. আব্দুর রহমান, পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক একেএম মাহফুজুল হক ফারুক, মইলাকান্দা কৃষকলীগের সভাপতি মো. আব্দুল জব্বার মাস্টার, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মেম্বার, গৌরীপুর ইউনিয়নের সভাপতি মো. আনিছুর রহমান ভূঞা, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মিয়া, অচিন্তপুরের সভাপতি মো. কামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, মাওহার সভাপতি মো. শফিকুর রহমান লাক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রামগোপালপুরের সভাপতি মো. আব্দুল করিম মেম্বার, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ভাংনামারীর সভাপতি মো. আব্দুল আজিজ মেম্বার, সাধারণ সম্পাদক মো. তফাজ্জল হোসেন প্রমুখ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১