আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৯, ২০২০, ৫:৩১ অপরাহ্ণ




গৌরীপুরে মাওহা ইউনিয়ন পরিষদ নির্বাচন : গণমানুষের অধিকার আদায়ে নৌকা প্রতীক চান পুতুল

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৪নং মাওহা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্যপ্রার্থী হিসাবে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় নেমেছেন মোঃ রফিকুল ইসলাম পুতুল। অন্যায়ের বিরুদ্ধে গণমানুষের অধিকার আদায়ে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক চান তিনি।

নির্বাচনে বিজয়ের লক্ষে মানুষের মন জয়ের জন্য কৃষকের ধান মাড়াই-কুয়াশাচ্ছন্ন ভোরে ফসলি জমিনে কৃষকের সঙ্গে, পাড়া-মহল্লা, হাট-বাজারে চায়ের আড্ডায় নিজের সমর্থন আদায়ের জন্য তিনি প্রতিদিন হাজির হচ্ছেন। তিনি বলেন, সাধারণ মানুষ নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত, রন্দ্রে রন্দ্রে ঢুকে পড়ছে দুর্নীতি-অনিয়ম, নৈতিকতার অবক্ষয় ও যুব সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে। এ সকল সামাজিক সমস্যা প্রতিকার এবং শিক্ষা-সংস্কৃতির বিকাশের সঙ্গে যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার উদ্দেশ্যে এ নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। রফিকুল ইসলাম পুতুল আরো বলেন, বঙ্গবন্ধু’র আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী ছিলাম। সংগঠনের দুঃসময়ে দলের জন্য কাজ করেছি।

মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবীর উদ্দিন জানান, রফিকুল ইসলাম পুতুল মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। এছাড়াও তিনি বিগত কমিটিতে আইন বিষয়ক সম্পাদক ছিলেন। এ ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেন।
রফিকুল ইসলাম পুতুল উপজেলার মাওহা ইউনিয়নের বীরআহাম্মদপুর গ্রামের মরহুম আবুল হাসেম তালুকদারের পুত্র। পেশায় ব্যবসায়ী। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ের লক্ষে তিনি এলাকার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমেও নিয়মিত অংশ গ্রহণ করে যাচ্ছেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১