আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৪, ২০২০, ১০:২৮ অপরাহ্ণ




গৌরীপুরে এবার চাচাকে মেয়র প্রার্থী ঘোষণা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের ঘটনায় পাল্টে গেছে নির্বাচনের চালচিত্র। শনিবার (১৪ নভেম্বর/২০২০) নিহতের চাচা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুর রহমান সেলিমকে সম্ভাব্য মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ডাঃ এম.এ সোবহানের পুত্র ।
গৌরীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুভ্র হত্যাকাণ্ডের ন্যায় বিচার ও সন্ত্রাসমুক্ত গৌরীপুর গড়ার লক্ষে নৌকার মনোনয়নের জন্য তাদের পরিবারের পক্ষ থেকে সাদেকুর রহমান সেলিমকে প্রার্থী ঘোষণা করা হয়েছি। আমরাও তাকে বিজয়ী করার জন্য মাঠে কাজ করে যাচ্ছি।
সাদেকুর রহমান সেলিম ও তার পরিবারের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস। সেলিম আরকে উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন সময়ে ১৯৮৬সালে বিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি হন। এছাড়াও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ও সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি, জেলা ছাত্রলীগের সহসভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ গ্রহণ করে নির্যাতনের স্বীকার হন একাধিকারবার। বিরোধী দল ও তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আন্দোলন করতে গিয়ে একাধিক মামলার আসামী ও কারাভোগ করেন।
তিনি গৌরীপুর প্রেসক্লাবের দীর্ঘদিন সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি জানান, আমি নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম না। আমরা আওয়ামী লীগকে ভালোবাসি, বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনও বিচ্যুতি ঘটেনি। আমাদের বাড়িটি গৌরীপুর আওয়ামী লীগের কার্যালয়। কখনও জনপ্রতিনিধি হওয়ার জন্য নয়, রাজনীতি করেছি দেশের জন্য মানুষের জন্য। ভাইস্তা শুভ্রকে নির্মমভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। দলীয় নেতাকর্মী ও পরিবারের ইচ্ছায় এ নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। ইনশাল্লাহ নৌকা প্রতীক পেলে বিজয়ী হবো। নির্বাচনের লক্ষে সাদেকুর রহমান সেলিম ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য যে গত ১৭ অক্টোবর শনিবার হাটের দিন প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় মেয়র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে। এঘটনায় তার ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। এ পর্যন্ত ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১