আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৪, ২০২০, ১০:১৯ অপরাহ্ণ




গৌরীপুরে সকল আন্দোলন ও পৌরসভা-ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে সাবেক ছাত্রলীগ ফোরামের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর/২০২০) উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেনের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল আন্দোলন ও পৌরসভা-ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার করেন ছাত্রলীগ ফোরামের নেতৃবৃন্দ।
সভার শুরুতেই মাসুদুর রহমান শুভ্র’র স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। সেই সাথে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সমন্বয়ক দেওয়ান কাঞ্চন খান। সঞ্চালনা করেন উপজেলঅ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম, সাবেক সভাপতি মোখলেছুর রহমান খান বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাবেক আহ্বায়ক আব্দুল মুন্নাফ, সাইদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাদেকুর রহমান সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুর রহমান সেলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ছাইদুর রহমান, আনোয়ার হোসেন শাহীন, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ আবুল কালাম আজাদ, মাহফুজ উল্লাহ, মোঃ হাবিব উল্লাহ হাবিব, মাহবুর রহমান শাহীন, শহিদুল ইসলাম অন্তর, সাবেক জিএস মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রণয় সরকার রুবেল, সাবেক সভাপতি ইকরাম হোসেন খান মামুন, সাবেক আহ্বায়ক মোঃ কামাল হোসেন, কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবু কাউছার চৌধুরী রন্টি, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল রহমান, সাহেব যুগ্ম আহ্বায়ক আল ফারুক, সাবেক সভাপতি সানাউল হক হিরা প্রমুখ।
সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুর রহমান সেলিম গৌরীপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে কাজ করে যাচ্ছেন বলে অবহিত করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১