আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১০, ২০২০, ৬:৩৬ অপরাহ্ণ




লাগেজে থাকা যুবতীর লাশ গৌরীপুর পৌর গোরস্থানে দাফন ॥ গ্রাম পুলিশ বাদী হয়ে মামলা দায়ের

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার গঙ্গাশ্রম ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া যুবতী (৩০) এর লাশ সোমবার রাতে গৌরীপুর পৌর গোরস্থানে পুলিশের ব্যবস্থাপনায় ও পৌরসভার সহযোগিতায় দাফন করা হয়েছে। হত্যাকা-ের ঘটনায় ওইদিন রাতে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সুমন রাজভর বাদী হয়ে গৌরীপুর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, গঙ্গাশ্রম খালের ব্রিজের নিচ থেকে লালÑখয়েরী লাগেজের ভিতরে হাড্ডিসার-রোগাক্রান্ত এক যুবতীর লাশ সোমবার সকালে উদ্ধার করা হয়। মামলার বাদী বিশ^নাথপুর গ্রামের মৃত রাজ কুমার রাজভরের পুত্র সুমন রাজভর জানান, অজ্ঞাতনামা মহিলার বয়স প্রায় ৩৫বছর। মহিলার গলায় হাতের আঙ্গুলে কলো কালচে দাগ আছে, তার হাত-পা ভাঁজ করা করা অবস্থায় ছিলো। অজ্ঞাতনামা স্থানে পূর্বপরিকল্পিতভাবে শ^াসরোধ করিয়া হত্যা করে দুর্বৃত্ত্বরা লাশ গুম করার জন্য বস্তার ভিতরে ভরিয়া লাল-খয়েরী লাগেজের ভিতরে ঢুকাইয়া গঙ্গাশ্রম জোড়ব্রিজের নিচে ফেলে রেখে যায়। মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ সামছুল ইসলাম জানান, ময়না তদন্ত শেষে মরদেহ পৌর গোরস্থানে দাফন করা হয়েছে। লাশের সঙ্গে পাওয়া ইংরেজিতে লেখা এমবিএস ইটের ইটভাটার সন্ধান করা হচ্ছে।

অপরদিকে অপরাধীদের সনাক্ত ও লাশের পরিচয় জানার জন্য গোয়েন্দা পুলিশ সিআইডি ক্রাইমসিন টিমের সংগৃহিত আলামত ঢাকা হেড কোয়াটারে পাঠানো হয়েছে। সিআইডির সাবইন্সপেক্টর তাপস কুমার দেবনাথ জানান, দ্রুত সময়ের মধ্যে হত্যাকা-ের রহস্য উদঘাটন ও লাশের পরিচয় সনাক্ত করার কার্যক্রম চলছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১