আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১, ২০২০, ৭:৪১ অপরাহ্ণ




গৌরীপুরের শ্যামগঞ্জে হাসপাতাল ও থানা প্রতিষ্ঠাসহ ৯ দফা দাবিতে স্মারকলিপি

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের বাণিজ্যিক এলাকা শ্যামগঞ্জে আধুনিক হাসপাতাল ও থানা স্থাপনসহ ৯ দফা দাবিতে রোববার (১ নভেম্বর/২০২০) ‘শ্যামগঞ্জ উন্নয়ন সংগ্রাম পরিষদে’র উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাত স্মারকলিপি গ্রহণের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন শ্যামগঞ্জ উন্নয়ন সংগ্রাম পরিষদের দেয়া স্মারকলিপির দাবিগুলোর মধ্যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্মারকলিপির ৯ দফা দাবিগুলো হল- শ্যামগঞ্জ বাজারে গণশৌচাগার, ডাস্টবিন ও পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা স্থাপন, শহীদ সুধীর বড়–য়ার স্মৃতিসৌধ সংস্কার ও শ্যামগঞ্জ রেলওয়ে মাঠের পুকুর সংস্কার করে ময়লা-আবর্জনা অপসারণ, শ্যামগঞ্জ রেলওয়ে মাঠ খেলার উপযোগীকরণ, শ্যামগঞ্জ গৌরীপুর আঞ্চলিক সড়ক সংস্কার, সোয়াই নদীর সীমানা নির্ধারণ করে পুনঃখনন, শ্যামগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ, শ্যামগঞ্জে গ্যাস সরবরাহ, শ্যামগঞ্জে থানা প্রতিষ্ঠা ও শ্যামগঞ্জ, জালশুকা ও হিরণপুর রেল ক্রসিংয়ে গেইটম্যান নিয়োগ ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু, সহসভাপতি গোলাম মোহাম্মদ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, সদস্য উপাধ্যক্ষ মোঃ এমদাদুল হক, শ্যামগঞ্জ উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক কমরেড হারুন আল বারী, সদস্য আনিসুজ্জামান পাল, আব্দুর রহমান, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ পৌর শাখার সভাপতি মোঃ ইয়াহিয়া প্রমুখ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১