আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩০, ২০২০, ১১:৩৮ অপরাহ্ণ




শুভ্র’র হত্যাকাণ্ডে জড়িত কেউ ছাড় পাবে না……গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

স্টাফ রির্পোটার :
আমি শুভ্র’র জন্মভূমিতে দাঁড়িয়ে সরকারের একজন প্রতিমন্ত্রী হিসাবে বলছি, শুভ্র’র হত্যার সঙ্গে জড়িতরা কেউ ছাড় পাবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (৩০ অক্টোবর/২০২০) শুভ্র’র স্মরণে শোকসভায় প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এসব কথা বলেন। তিনি আরো বলেন, মরহুম মাসুদুর রহমান শুভ্র’র পরিবারের সাথে আমার পরিবারের দীর্ঘদিনের সু-সম্পর্ক, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমার পিতা মরহুম সামছুল হকের সঙ্গে শুভ্র’র দাদা বীর মুক্তিযোদ্ধা এম.এ সোবহানের সঙ্গে দীর্ঘসময়ের রাজনৈতিক সম্পর্ক ছিলো।
বক্তব্যের শেষপর্যায়ে প্রতিমন্ত্রী নিজেই বিচার চাই-বিচার চাই-শুভ্র হত্যার বিচার চাই শ্লোগান ধরায় শোকসভাটি প্রতিবাদ সভায় রূপান্তিত হয়ে বিচার চাই বিচার ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে গৌরীপুর।
মেয়র প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র’র স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদিন আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক শওকত জাহান মুকুল, আব্দুল কদ্দুছ, সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক মুর্শেদুজ্জামান সেলিম, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন (বিস্তারিত আসছে)




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১