আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৯, ২০২০, ১২:৪১ অপরাহ্ণ




গৌরীপুরে মেয়র প্রার্থী শুভ্র হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের প্রতিবাদে ১১তম দিনেও বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী অব্যাহত রয়েছে। বুধবার (২৮ অক্টোবর/২০২০) প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। কর্মসূচীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানব বন্ধন কর্মসূচীতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান ঘোষণা দেন, মামলাটি যতদিন পর্যন্ত দ্রুত বিচার ট্রাইব্যুনালে না যাচ্ছে, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম গ্রেফতার না হবে ততক্ষণ এ আন্দোলন অব্যাহত থাকবে।
মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুকনুজ্জামান পল্লব।
বিচারের দাবিতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, আওয়ামী লীগ নেতা মোঃ জয়নাল আবেদিন, সাবেক ভিপি আবুল কালাম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক, নিহতের চাচা আসেকুর রহমান বাচ্চু, সাদেকুর রহমান সেলিম, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল কাদির, ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ছায়েদুর রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ সামছুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য মোঃ কামাল হোসেন, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার এখলাছ উদ্দিন নয়ন, রবেন্দ্র চন্দ্র দাস, আবুল হাসিম, আবু হানিফ, আব্দুল হেলিম, মদিনা বেগম, বেবী আক্তার, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, খোকন মিয়া, জালাল উদ্দিন মেম্বার, মোস্তফা কামাল, আব্দুল সাত্তার, বাবুল ভূইয়া, ভাংনামারীর শফিকুল ইসলাম সানি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকার প্রমুখ।
এ দিকে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও অন্যান্য আসামীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে শুভ্র’র সমর্থকরা। হত্যাকাণ্ডের বিচার চেয়ে ছাত্রলীগ নেতা মোঃ মজিবুর রহমান, শাহজাহান সম্রাট, রাকিবুল হাসান, মোঃ মারুফ হাসান, মোঃ ফারুক আহাম্মেদ, টিপু সুলতান, শাহীন মাহমুদ, মোঃ মিজানুর রহমান, উবায়দুল্লাহ আল ইমরান প্রমুখ।
গৌরীপুর পৌরসভার পানমহালে ১৭ অক্টোবর রাতে সাড়ে ১০টায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে পৌরসভার মেয়র প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে ১৯ অক্টোবর গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে উপজেলা বিএনপির (একাংশের) যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ (৩৮)কে। এছাড়াও গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম (৫০) ও তার দু’ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম (৪৫), সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েল (৪২), রিয়াদুজ্জামান রিয়াদের ভাই কার্জন, উত্তর বাজার মহল্লার সাকিব আহম্মেদ রেজা (৩৩), পশ্চিম ভালুকার রিফাত (৩২), মইলাকান্দা ইউনিয়নৈর লামাপাড়ার মোজাম্মেল (৩০), নন্দুরা গ্রামের সুমন (৩০), পশ্চিম কাউরাট গ্রামের খাইরুল (৩০) ও হানিফ (৩০), পশ্চিম কাউরাট গ্রামের চান মিয়ার পুত্র রাসেল মিয়া (৩২), ইউনুছ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৩২) ও আব্দুল খালেকের পুত্র মজিবুর রহমান (৩০) কে ও অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামী করা হয়। গত ২০অক্টোবর গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি ও দল থেকে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ।
অপরদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৬জনকে গ্রেফতার করেছে গৌরীপুর থানা ও ডিবি পুলিশ। ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত ৬জনই জেলহাজতে রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১