আজ শনিবার ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২১, ২০২০, ৯:২১ অপরাহ্ণ




গৌরীপুরে শুভ্র হত্যাকাণ্ডের বিচার চেয়ে বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষোভ ও মানব বন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচার চেয়ে বিক্ষোভ মিছিল বের করে বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগ। মিছিলটি সোনালী ব্যাংক কৃষ্ণচূড়া চত্বরে এসে ছাত্রলীগ ফোরাম আয়োজিত কর্মসূচীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে মানব বন্ধনেও অংশ নেয়।
মিছিলে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ হাবিব উল্লাহ, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক বিল্লাহ হোসেন, রফিকুল ইসলাম রফিক বোকাইনগরী প্রমুখ।
উল্লেখ্য যে, গৌরীপুর পৌরসভার পানমহালে পৌর মেয়র প্রার্থী হিসাবে গত শনিবার (১৭ অক্টোবর/২০২০) রাত ১০টার দিকে গণসংযোগ শেষে আব্দুর রহিমের দোকানে নির্বাচনী আলাপচারিতার সময় অতিরিক্ত হামলা চালিয়ে মাসুদুর রহমান শুভ্রকে কুপিয়ে হত্যা করে। এ সময় তার দুই কর্মী আহত হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১