আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২১, ২০২০, ১২:১৮ পূর্বাহ্ণ




আমরা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি আর শুভ্র স্বাধীনতা রক্ষার জন্য রক্ত দিয়ে দিয়েছে-এমপি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় আগামী নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র’র হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার (২০ অক্টোবর/২০২০) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়ায় উপজেলা ও ডৌহাখলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মাসুদুর রহমান শুভ্র’র হত্যাকান্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হত্যাকাণ্ডের বিচার চেয়ে বক্তব্য রাখেন ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদিন আহমেদ। তিনি বলেন, শুভ্র ছিলো আদরের নাতি। আমরা নানা-নাতি বলেই ডাকতাম। আমি মুক্তিযুদ্ধ করেছি, শুভ্র’র দাদা ডাঃ এম.এ সোবহান তিনিও মুক্তিযোদ্ধা। আমরা জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ। তার নাতি-আমার নাতির এমন মৃত্যু কখনও মেনে নেয়া যায় না। আমরা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি আর শুভ্র স্বাধীনতা রক্ষার জন্য রক্ত দিয়ে দিয়েছে।


তিনি আরো বলেন, শুভ্র হত্যাকাণ্ডের ঘটনায় অবশ্যই ন্যায় বিচার পাবে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামীদের গ্রেফতারে গোয়েন্দা সংস্থা ও পুলিশকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি। দ্রুত চার্জশীট দিন, প্রকৃত আসামীদের খোঁজে বের করুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল হক সরকার, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল কাদির, বাজার কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান কাজল, সাবেক ইউপি মেম্বার আব্দুল লতিফ, আহ্বায়ক শাহজাহান, যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১