আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৯, ২০২০, ৪:৩১ অপরাহ্ণ




‘বড় ছেলে’র পর রেকর্ডের শীর্ষে ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’

বাহাদুর ডেস্ক :

এই সময়ের দর্শকদের কাছে নাটক দেখার অন্যতম মাধ্যম ইউটিউব। শুধু দেখাই নয়, নাটকের সফলতা-বিফলতাও খুব সহজে নির্ণয় করা যায় এর মাধ্যমে।

সেই মাপকাঠিতে অসংখ্য নাটকের ভিড়ে এবার রেকর্ড গড়ল সিএমভি প্রযোজিত নাটক ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’।

চলতি বছর ৬ আগস্ট নাটকটি ইউটিউবে অবমুক্ত হওয়ার পর ১৮ অক্টোবর পর্যন্ত সেটি অতিক্রম করল এক কোটি ভিউ।

মাত্র ৭৩ দিনেই এই সফলতা পেয়েছে নাটকটি। বাংলাদেশের নাটক ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে এই বিস্ময়কর ভিউ গড়ার তালিকায় নাটকটি স্থান করে নিয়েছে দ্বিতীয় অবস্থানে। রাজীব আহমেদের চিত্রনাট্য ও রুবেল হাসানের পরিচালনায় এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন টিভি নাটকের জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন  চৌধুরী।

দ্রুততম ১০ মিলিয়ন ভিউয়ের তালিকায় প্রথম স্থানে আছে ২০১৭ সালে নির্মিত একই জুটি অভিনীত মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকটি। এটি ৩৪ দিনে এক কোটি ভিউ অতিক্রম করে।

এ প্রসঙ্গে  অপূর্ব বলেন, ‘দেখুন আমরা যে রাত-দিন টানা পরিশ্রম করে কাজগুলো করি, সেটার মূল উদ্দেশ্য দর্শকদের ভালোবাসা পাওয়ার আশা। তাদের প্রতিটি ভিউ আর কমেন্ট- আমাদের কাছে হার্টবিটের মতো। সে অবস্থান থেকে এই নাটকটির এমন সফলতা খুব শান্তি দেয়। নতুন নতুন কাজ করার আগ্রহ পাই।’  অন্যদিকে এখনও নতুন নতুন নাটকে জুটিবেঁধে অভিনয় করে যাচ্ছেন এই জনপ্রিয় নাট্য জুটি।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১