আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৫, ২০২০, ১০:৪৮ অপরাহ্ণ




মনপুরায় বিরল প্রজাতির শকুন উদ্ধার

অনলাইন ডেস্ক :

ভোলার মনপুরায় ৪ দিন পানি উন্নয়ন বোর্ডের বেড়ির পাশে পড়ে থাকার পর বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে বনবিভাগ।

শনিবার বিকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বেড়ির পাশে পড়ে থাকা অবস্থায় শকুনটি উদ্ধার করে বনবিভাগ। পরে বনবিভাগের কর্মরত বন প্রহরীরা স্থানীয় রাকিবের কাছে অসুস্থ শকুনটি রেখে যান।

স্থানীয় রাকিব জানান, ৪ দিন বেড়ির পাশে অসুস্থ শকুনটি পড়ে থাকার পর স্থানীয়রা খবর দিলে বনবিভাগ সেটি উদ্ধার করে তার জিম্মায় রেখে যায়। তিনি গ্রাম্য পশু চিকিৎসক দিয়ে অসুস্থ শকুনটির চিকিৎসা করান। এখন শকুনটি সুস্থ আছে। এ ছাড়াও শকুনটিকে মৃত মোরগ ও মৃত ভেড়া খাওয়ানো হয়েছে।

উপজেলার পচা কোড়ালিয়া বিট কর্মকর্তা মোবারক হোসেন জানান, শকুনটি উদ্ধার করে স্থানীয় রাকিবের কাছে রেখে এসেছি। বাগান সৃজনের কাজে ব্যস্ত থাকায় খোঁজ নিতে পারেনি।

উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সুমন চন্দ্র দাস জানান, শকুন উদ্ধারের খবর শুনেছি। দ্রুত স্থানীয় রাকিবের কাছ থেকে নিয়ে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০