আজ বুধবার ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩, ২০২০, ২:৩১ পূর্বাহ্ণ




উপজেলা পরিষদ এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সায়েম সভাপতি – সম্পাদক মোফাজ্জল

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলায় উপজেলা পরিষদের তরুণ মেধাবী, জনবান্ধব চেয়ারম্যানদের বাছাই করে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন ময়মনসিংহ জেলা কমিটি গঠিত হয়েছে।

১ অক্টোবর বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত এক সভায় সর্ব সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে ।

কমিটিতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান তরুণ মেধাবী রাজনীতিবিদ ও জনবান্ধব উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েমকে সভাপতি এবং গৌরীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নব নির্বাচিত এই কমিটিকে স্বল্প সময়ের মাঝে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর জন্য সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া নবগঠিত এই জেলা কমিটিতে সকল উপজেলা থেকে সদস্য রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে,একই সাথে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে সমহারে কমিটিতে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে ময়মনসিংহ জেলার মেধাবী এই দুই চেয়ারম্যান কে বাছাই করে উপজেলা পরিষদ এসোসিয়েশনের ময়মনসিংহ জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত করায় কেন্দ্রীয় ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন ময়মনসিংহ জেলার সর্বস্তরের জনতা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১