আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩, ২০২০, ২:২৪ পূর্বাহ্ণ




বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্টাফ রির্পোটার ঃ

বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই কমিটি গঠন করা হয়। ময়মনসিংহ জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের সভাপতি হারুন-অর রশিদ হাওলাদার। ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইনের সভাপতিত্বে ও ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বীরু, কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা, কেন্দ্রীয় নেতা ফজলুল হক চৌধুরী সেলিম, এড. রীনা পারভীন, সেলিম আজাদ, রাশেদা আক্তার প্রমুখ। নতুন কমিটিতে ময়মনসিংহ বিভাগের সভাপতি নির্বাচিত হন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর করিম রাসেল।

এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন পদে নির্বাচিত নেতৃবৃন্দকে নানা মহল থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সভায় ময়মনসিংহ বিভাগের সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয় সংসদে পাস করা আইনের আলোকে উপজেলা পরিষদকে অবিলম্বে কার্যকর এবং বিভিন্ন মন্ত্রণালয়ের জারি করা আইন বিরোধী নীতিমালা পরিপত্র বাতিল করার দাবি জানিয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১