আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৫, ২০২০, ১১:৫৮ অপরাহ্ণ




গৌরীপুর অনলাইন কুইজ ১ম ইসরাত ২য় রাজিব তৃতীয় আকাশ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
দেশের শীর্ষ পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তর এর দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের ১৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর/২০২০) অনুষ্ঠিত হয় অনলাইনে ৪র্থ কুইজ পর্ব। এ পর্বে প্রথম হন প্রথমস্থান অর্জন করেন ইসরাত জাহান, দ্বিতীয় স্থান আশিকুর রহমান রাজিব আর তৃতীয় হন আকাশ ইমন। বিজয়ীদের পুরস্কার প্রদানে সম্মতি জ্ঞাপন করেছেন ময়মনসিংহ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (ভিপি বাবুল)।
অপরদিকে ৫ম পর্ব আগামী বুধবার ৩০ সেপ্টেম্বর রাত ৮টায় অনুষ্ঠিত হবে। গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ গ্রুপে এ প্রতিযোগিতার এবারের বিষয় : বিশ^কাপ ফুটবল ও বিশ^কাপ ক্রিকেট।
সকল বিজয়ীদের মাঝে শুক্রবার ২ অক্টোবর বিকাল ৩টায় যুগান্তর স্বজন সমাবেশ এর গৌরীপুর কার্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। পূর্বের বিজয়ীগন এ পর্বে অংশ নিতে পারবেন না।
অপরদিকে তৃতীয় পর্বে প্রথম হন নুরুজ্জামান, দ্বিতীয় হন আল আমিন আর তৃতীয় স্থান অর্জন করেন লিপি লামীম। ২২জন প্রতিযোগী অংশ নেন। এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা রতন সরকারের সৌজন্যে। তিনি বিজয়ীদের পুরস্কারে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
গত ১৬ সেপ্টেম্বর উৎসবের উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, স্বজন সমাবেশের ন্যায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকেও সক্রিয় হওয়া উচিত। এধরনের কর্মসূচী শুধু মেধা লালন করে না, সমাজকে আলোকিতও করে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বজন মোখলেছুর রহমান। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সংগঠনের সহসভাপতি আব্দুল মালেক, আব্দুল মান্নান, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন প্রমুখ।
প্রতিযোগিতার দ্বিতীয়পর্বে বিষয় ছিলো বঙ্গবন্ধুকে জানো প্রথম হয় তানজিনা আফরিন এ্যানি, দ্বিতীয় সেলিম আল রাজ ও মোহাম্মদ সুমন মিয়া, তৃতীয় আবুল হোসেন। প্রথম পর্বে দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশকে জানো প্রতিযোগিতায় প্রথম হন সেলিম আল রাজ, দ্বিতীয় মোঃ রফিকুল ইসলাম, তৃতীয় স্থান অর্জন করেন তানজিনা আফরিন এ্যানি। প্রতিযোগিতা সঞ্চালনা করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন। বিচারিক কাজে সহযোগিতা করেন সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান। প্রতিযোগিতায় ১৮জন প্রতিযোগী অংশ নেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১