আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৫, ২০২০, ১০:২৮ অপরাহ্ণ




যশোর হাসপাতালের ছাদে আটকা বিড়াল উদ্ধারে ফায়ার সার্ভিস!

অনলাইন ডেস্ক :

যশোর জেনারেল হাসপাতালের ছাদে আটকাপড়া বিড়াল উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার সকালে বিড়ালটি উদ্ধার করা হয়।

জানা গেছে, শনিবার সকালে নাজমা আহমেদ নামে এক নারী হাসপাতালে রোগী দেখতে যান। সেখান থেকে তার পোষা বিড়ালটি হারিয়ে যায়। রোববার সকালে দেখতে পান হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বিপরীত ভবনের তিনতলায় একটি এয়ার কন্ডিশন মেশিনের বাইরে আটকে আছে। এরপর খবর দেন ফায়ার সার্ভিসে। পোষা বিড়ালটি হাতে পেয়ে আনন্দিত নাজমা আহমেদ।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার গোলাম কিবরিয়া বলেন, মানুষের কল্যাণ আর সেবাই আমাদের কাজ। আমরা বিড়ালটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে তার মালিকের কাছে পৌঁছে দিতে পেরেছি এটিই আনন্দের বিষয়।

যশোর শহরের পূর্ববারান্দিপাড়া এলাকার বাসিন্দা নাজমা আহমেদ ও জাকির হোসেন দম্পতি।

তারা জানান, শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে যান চিকিৎসাধীন এক আত্মীয়ের খোঁজ নিতে। তাদের সঙ্গেই ছিল পোষা বিড়ালটি। তারা যখন হাসপাতালের তৃতীয়তলায় সেই আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন, ঠিক সেই মুহূর্তে বিড়ালটি লাফ দিয়ে নিচে নেমে যায়। তখন তারা ঘটনাটি টের পাননি।

তারা জানান, বাড়ি ফেরার সময় দেখেন বিড়ালটি পাশে নেই। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু দীর্ঘ সময় খুঁজে না পেয়ে মনকষ্টে বাড়ি ফেরেন। এরপর রোববার সকালে বিড়ালটি খুঁজতে বের হন। তারা দেখতে পান বিড়ালটি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বিপরীত ভবনের তিনতলায় একটি এয়ার কন্ডিশন মেশিনের বাইরে আটকে রয়েছে।

এরপর যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে গিয়ে কর্মকর্তাদের বিষয়টি বুঝিয়ে বলেন ওই দম্পতি। সব শুনে ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতাল চত্বরে পৌঁছে যান। তারা মই লাগিয়ে নামিয়ে এনে নাজমা বেগমের হাতে বিড়ালটি তুলে দেন।

নাজমা আহমেদ জানান, বছর দুই আগে শহরের হাইকোর্ট মোড়ে যাওয়ার পথে নর্দমার মধ্যে একটি বিড়ালছানা পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তুলে আনেন বিড়াল ছানাটি। তারপর থেকে বিড়াল ছানাটি তাদের সঙ্গেই থাকে। পরিবারেরই একজন হয়ে রয়েছে। বিড়ালটি সন্তানের মতো।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০