আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৩, ২০২০, ৪:০১ পূর্বাহ্ণ




ময়মনসিংহের কোতোয়ালি পুলিশ লোপাটকৃত ২৮ লাখ টাকাসহ দুই প্রতারককে গ্রেফতার

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহের কোতোয়ালী পুলিশের বিশেষ অভিযানে ৩০ লাখ টাকা আত্বসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ ২৭ লাখ ৮৫ হাজার টাকা জব্দ করে। মঙ্গলবার ভোর রাতে তাদেরকে কুমিল্লা ও কিশোরগঞ্জ থেকে এই দুই প্রতারককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো স্বপন মিয়া ও এহসানুল হক রাহাত। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হলে তারা স্বিকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর বিকালে চ্যানেল এন্টাপ্রাইজ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাজী রফিকুল ইসলাম তার প্রতিষ্ঠানের বিশ্বস্থ ডিষ্টিবিউর স্বপন মিয়ার নামে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে ৮০ লাখ টাকার একটি চেক দিয়ে টাকা উত্তোলন করার জন্য পাঠান। স্বপন মিয়া ঐ ব্যাংক থেকে ৮০ লাখ টাকা উত্তোলন করে প্রতিষ্ঠানের সেলস অফিসার মিজানুর রহমানের কাছে ৫০ লাখ টাকা দিয়ে গাড়িতে তুলে দেন। এছাড়া বাকি ৩০ লাখ টাকাসহ স্বপন মিয়া তারই আরেক বন্ধু কিশোরগঞ্জের তাড়াইলের এহসানুল হক রাহাতকে সাথে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় চ্যানেল এন্টাপ্রাইজ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাজী রফিকুল ইসলাম ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা নং ৬২ তাং ১৬/৯/২০ইং দায়ের করেন। ওসি ফিরোজ তালুকদার জানান, এ ঘটনায় ওসি মোঃ ফিরোজ ত্লাুকদার এই বিপুল পরিমাণ টাকা প্রতারণার দায়ে প্রাতরক স্বপন মিয়াকে দ্রুত গ্রেফতারে ১নং ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ দুলাল আকন্দের নেতৃত্বে এসআই নিরুপম নাগ, এসআই মিনহাজ উদ্দিনসহ একটি শক্তিশালি টিমকে দায়িত্ব প্রদান করেন। উল্লেখিত টিম তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক স্বপন মিয়ার অবস্থান নিশ্চিত করে সোমবার কুমিল্লার বাদুরতলায় অভিযান চালিয়ে স্বপন মিয়াকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার ঞেফাজত থেকে ২৬ ল টাকা উদ্ধার করতে সম হয়। তাৎনিক পুলিশদল তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে স্বপনের আরেক সহযোগীর খবর পেয়ে তাকে সাথে নিয়ে ঐদিনই কিশোরগঞ্জের তাড়াইলে অভিযান চালিয়ে এহসানুল হক রাহাতকে গ্রেফতার করে। এ সময় পুলিশ রাহাতের কাছ থেকে ১ল ৮৫ হাজার টাকা উদ্ধার করতে সম হন। উল্লেখ্য স্বপন মিয়ার বাড়ি ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ির সিড স্টোর এলাকায়। তার পিতার নাম জুলফিকার। ওসি ফিরোজ তালুকদার আরো বলেন, গ্রেফতারকৃত স্বপন মিয়া ও এহসানুল হক রাহাতকে মঙ্গলবার আদালতে পাঠানো হলে তারা স্বীকারোক্তি মুলক জবানবন্দী দিয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১