আজ শনিবার ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৮, ২০২০, ১১:৫৭ অপরাহ্ণ




গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের সাবেক সভাপতি প্রফেসর কাজী এম.এ মোনায়েমের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের সাবেক সভাপতি প্রফেসর কাজী এম.এ মোনায়েমের মৃত্যুতে স্বজন সমাবেশের আয়োজনে শুক্রবার (১৯ সেপ্টেম্বর/২০২০) শোক র‌্যালি, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, কাজী মোনায়েম ছিলেন চারণ সাংবাদিক, সংবাদপত্রে সত্য ও বস্তুনিষ্ঠতার জন্য যুদ্ধ করে গেছেন। মানুষের জন্য কাজ করেছেন, আলোকিত মানুষ তৈরি করে গেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ছড়াকার আজম জহিরুল ইসলাম, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, ধনিয়াকান্দি ফাযিল মাদরাসার প্রভাষক মোঃ মোশারফ হোসেন সোহেল, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, সার্ডের ম্যানেজার মোঃ আব্দুল বাছেদ, গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের প্রভাষক মোঃ সেলিম মিয়া, ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, স্বজন নুর মোহাম্মদ, তাসাদ্দুল করিম প্রমুখ। দোয়া পরিচালনা করেন গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ফয়জুর রহমান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১