আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৫, ২০২০, ১০:০৩ অপরাহ্ণ




গৌরীপুরে বালি শ্রমিকদের জটিলতা দূরকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহ বালু শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার (২৫ আগস্ট/২০২০) গৌরীপুরের বালি শ্রমিকদের জটিলতা নিরসনের দাবীতে স্মারকলিপি প্রদান করেন। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান পৃথক স্মারকলিপি গ্রহণ করেন।

ইউএনও হাসান মারুফ জানান, নদের ক্ষতি হয় এমন স্থান থেকে বালি উত্তোলন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বালি উত্তোলনের অবৈধপন্থা বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে। সরকারের দেয়া নির্দেশ পালনের জন্য সকলকে তিনি আহবান জানান। উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান জানান, মানবিকভাবে শ্রমিকদের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য তাদের দাবিদাওয়া নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।

স্মারকলিপি পূর্ব বালিশ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বালি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জালাল উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন। জটিলতা নিরসনের দাবিতে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মোঃ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, ভাংনামারীর সভাপতি আবুল কাসেম, কাশিয়ারচরের সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা কমিটির সদস্য মোঃ মিরাজ আলী, ছালাম উদ্দিন, অটোবাইক সমিতির সভাপতি দিলীপ সরকার, গৌরীপুর উদীচী সংসদের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ। বক্তরা জানান, লিজ জটিলতার কারণে প্রায় শতাধিক শ্রমিক বালি উত্তোলন করতে পারছেন না। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১