আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৮, ২০২০, ৪:০৯ অপরাহ্ণ




ময়মনসিংহের ফুলপুরে মাইক্রেবাস নিয়ন্ত্রণ হারিয়ে একই ৫ নারী ও শিশুসহ ৮জন নিহত ॥ আহত ৬

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের ফুলপুরে বাশাটি নামকস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭জনসহ ৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ৫জন নারী ও একজন শিশু রয়েছে। এ সময় আরো ৬ জন আহত হয়েছে। ফুলপুর-শেরপুর আন্তঃজেলা সড়কে মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, মঙ্গলবার ভোরে ভালুকা থেকে একটি মাইক্রোবাস নালিতাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলে সাড়ে সকাল সাড়ে ৭টারদিকে ফুলপুর- শেরপুর সড়কের বাশাটি নামকস্থানে এলে মাইক্রেবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় পানিতে ডুবে ও শ্বাসরুদ্ধ হয়ে ৮ জন নিহত হয়। খবর পেয়ে তিনি (ওসি ইমারত হোসেন গাজী) সহ পুলিশ ও ফুলপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ নিহত আটজনের লাশ উদ্ধার করে। এছাড়া ৬জনকে জীবিত উদ্ধার করা হয়। জীবিত উদ্ধারকৃতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো, শামশুল হক(৬৫), নবী হোসেন (৩০), নিলুয়ারা বেগম(৫৫), রিপা খাতুন(৩০, রেজিয়া খাতুন(৫৩, পারুল আক্তার(৫০, বেগম(৩০), বুলবুলি আক্তার(৭)। এছাড়া আহতরা হলেন, শাহজাহান(৪০), শারফুল(৩৬), মিজান (২৮), হাবীব (৫৫), রাজু (২৭), রতন। জীবিত উদ্ধারকৃতদের মতে, তাদের বাড়ি ভালুকা ও গফরগাও এলাকায় বলে জানা গেছে। আত্বীয় বাড়িতে একটি জানাযায় অংশ নিতে মঙ্গলবার সকালে শেরপুরের নালিতাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১