গৌরীপুর প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপজেলা কমিটির উদ্যোগে সকাল ১১ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য্যে পুষ্পমাল্য অর্পন করেন। বাদ জোহর গজন্দর মোহাম্মাদিয়া মাদ্রাসায় বঙ্গবন্ধুর জীবনাদর্শ শীর্ষক আলোচনা, বিকাল সাড়ে চারপায়া মাওহা ইউনিয়নের বাওশালীপাড়া বাজারে বাড়ি বাড়ি বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়।
উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি গৌরীপুর’র আহবায়ক এইচএম খায়রুল বাসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি গৌরীপুরের যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব নাজমুল হাসান ডালেস। অংশ নেন পৌর তাঁতীলীগের আহবায়ক যোবায়ের সোহান, সদস্য সচিব শ্রিকান্ত সাহা, পৌর যুবলীগ নেতা সোহেল রানা, রামগোপালপুর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, সহনাটী ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান গোলাপ প্রমূখ।