গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে (১৫ আগস্ট/২০২০) জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, শোক র্যালি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচী পালিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা হাফেজ মোঃ আতাহার আলী।