আজ বৃহস্পতিবার ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ৩, ২০২০, ১:০৭ পূর্বাহ্ণ




মঙ্গলবার গৌরীপুরে হাঁস ও মাছধরা প্রতিযোগিতা!

বাহাদুর ডেস্ক :

দৈনিক যুগান্তর এর দেশসেরা সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ ও সতিশা-যুব কিশোর সংঘের যৌথ উদ্যোগে মঙ্গলবার ৪ আগস্ট সকাল ১১টায় গৌরীপুর পৌরসভার সতিশা বিলপাড়ে আব্দুল লতিফের পুকুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডুবিয়ে মাছ ধরা ও ভাসমান পানিতে হাঁস ধরার প্রতিযোগিতা। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিবেন প্রধান অতিথি গৌরীপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫দিনব্যাপী কর্মসূচীর তৃতীয় দিনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রোববার গ্রামীন ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি গৌরীপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, গ্রামের মানুষের মাঝে হানাহানি, যুব সমাজ ধ্বংসের পথে এসব বন্ধ করতে হলে সুস্থ্য বিনোদন প্রয়োজন। সতিশা যুব ও কিশোর সংঘ এবং যুগান্তর স্বজন সমাবেশ সে কাজটি করে যাচ্ছে। এক সময় গ্রামে গ্রামে যুব সমাজের ক্লাব-সমিতি-সংগঠন থাকতো, সেগুলো আজ বিলীন হয়ে গেছে। যুব সমাজ মাদকে ঢুকছে, মোবাইলের অপব্যবহারের শিকার হচ্ছে। তা থেকে এ সমাজকে আমাদের রক্ষা করতে হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১