আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৩০, ২০২০, ১:৩৫ অপরাহ্ণ




দীর্ঘ ৩০ বছর পর নিষেধাজ্ঞা উঠল : কাঁচা চামড়াও রফতানির অনুমতি

বাহাদুর ডেস্ক :

দীর্ঘ ৩০ বছর পর আন্তর্জাতিক বাজারে ওয়েট-ব্লু চামড়া রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৯৯০ সালে শেষ রফতানি হয় ওয়েট-ব্লু। এরপর নিষেধাজ্ঞা দেয়া হয়। বুধবার প্রজ্ঞাপন জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। একই দিন আমদানি ও রফতানির প্রধান নিয়ন্ত্রকের দফতর থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এখন আর রফতানি বাধা থাকবে না ওয়েট-ব্লু চামড়ার। পাশাপাশি কোরবানির পশুর কাঁচা চামড়া রফতানির অনুমোদন দেয়া হয়। তবে কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া কেস-টু-কেস ভিত্তিতে রফতানি হবে। এ সংক্রান্ত রফতানিকারকদের আবেদন পর্যালোচনা ও সুপারিশ করতে ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

জানতে চাইলে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব টিপু সুলতান  বলেন, মন্ত্রণালয়ের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে এটি বাস্তবায়ন সময়সাপেক্ষ ব্যাপার। কারণ রফতানি করতে লাইসেন্স প্রয়োজন হবে। বিশ্বের অনেক দেশ যখন জানতে পারবে তখন বাংলাদেশকে এলসি দেবে। সব মিলে আরও এক বছর পর এর সুফল পাওয়া যাবে।

২০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে চামড়া শিল্প খাত উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়। এ টাস্কফোর্স গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শিল্পমন্ত্রী? নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সিদ্ধান্ত হয় এবার কাঁচা চামড়া রফতানির।

বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, সবার সঙ্গে আলোচনার পর মনে হয়েছে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার চাহিদা ও সরবরাহ ব্যবস্থায় স্থিতিশিলতা বজায় রাখার জন্য রফতানি নীতি ২০১৮-২১ এর অনুচ্ছেদ ৯.১৫ এ কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রফতানিতে বিদ্যমান নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা প্রয়োজন। এরপর বাণিজ্য মন্ত্রণালয় গঠিত এ বিষয়ক কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে কেস-টু-কেস ভিত্তিতে কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রফতানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রফতানির জন্য গঠিত কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, রফতানি উন্নয়ন ব্যুরো, আমদানি-রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং এফবিসিসিআইয়ের প্রতিনিধি রয়েছেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১