গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে সজীব ওয়াজেদ জয় পরিষদের উদ্যোগে সোমবার (২৭ জুলাই/২০২০) সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উদযাপন কেককাটা, আলোচনা সভা, বৃক্ষরোপন-গাছের চারা বিতরণসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর উদ্বোধন ও কেক কাটেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর হলেন সজীব ওয়াজেদ জয়। তাঁর দিননির্দেশনায় আজকের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে মহাকাশে লাল-সবুজ খচিত বঙ্গবন্ধু স্যাটেলাইট বিশ^ আসরে ঠাঁই করে নিয়েছে।
উপজেলার গাজীপুরে ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল হক সরকারের ব্যক্তিগত কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সজীব ওয়াজেদ জয় পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ হোসাইন মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সাদাম হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল হক সরকার। এছাড়াও বক্তব্য রাখেন ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী মুক্তি, আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, আব্দুল আজিজ, শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল বারেক, যুবলীগ নেতা সোহেল মিয়া, সজীব ওয়াজেদ জয় পরিষদের সিনিয়র সহসভাপতি নুর উল্লাহ সরকার, সহসভাপতি মোঃ রুহুল আমীন নয়ন, মোঃ আশরাফুল ইসলাম, একেএম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রিপন, মোঃ মিজানুর রহমান, মোঃ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুল হাসান, মোঃ ফারুক হোসেন, সংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, মোঃ রফিকুল ইসলাম রবি, দপ্তর সম্পাদক মোঃ হিমেল মিয়া, সহ-দপ্তর সম্পাদক মোঃ চাঁন মিয়া, প্রচার সম্পাদক মোঃ রাসেল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ সেলিনা খাতুন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, ক্রীড়া সম্পাদক মোঃ জুনাইদ হাসান পলক প্রমুখ।