আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৫, ২০২০, ১২:৫৭ পূর্বাহ্ণ




বিদ্যুৎ অফিসের কন্ট্রোলরুমে অগ্নিদগ্ধ হবির মৃত্যু- পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবী

নিজস্ব প্রতিবেদক ঃ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে লাইফ সাপোর্টে থাকা গৌরীপুর বিদ্যুৎ অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী হাবিবুর রহমান হবি শুক্রবার রাত ৯ টা ৫০মিনিটে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না-লিল্লাহ রাজিউন)।
প্রশিক্ষণ ছাড়া বিশেষজ্ঞ ব্যতিত বিদ্যুৎ কন্ট্রোলরুমের মতো ঝুঁকিপূর্ণ স্থানে হবি’র মতো কর্মচারীদের প্রবেশাধিকার নেই। সেটি সংরক্ষিত এলাকা। অথচ সেখানে তাকে দিয়ে কাজ করানো হয়েছে। এটা দায়িত্বহীনতার সামিল বলে উল্লেখ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ। তিনি বলেন, এসব কাজের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকিভাতা আছে-আজীবন পরিবারের নিশ্চয়তা আছে। হবি’র কিছুই নেই। এ মৃত্যু’র দায় বিদ্যুৎ বিভাগ ও কর্মকর্তাদের নিতে হবে। হবি’র মৃত্যুর জন্য তার পরিবার-পরিজনকে আর্থিক ক্ষতিপূরণ অবিলম্বে দেয়ার জন্য দাবী জানাচ্ছি।


জানা যায়, ঘটনার দিন গৌরীপুর আবাসিক প্রকেšশলীর কার্যালয়ের বিদ্যুৎ কন্ট্রোরুমে ৩৩হাজার কেভি থেকে ১১হাজার কেভিতে ট্রান্সফার ফিডবক্সে কাজ করার সময় হাবিবুর রহমান হবি অগ্নিদগ্ধ হন। বেসরকারি বিদ্যুৎ কর্মী হাবিবুর রহমান হবি গুরুতরভাবে অগ্নিদগ্ধ হলে তার শরীরের ৪৫% শতাংশ পুড়ে যায়। দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তর করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১