আজ বৃহস্পতিবার ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২১, ২০২০, ২:২২ পূর্বাহ্ণ




বিনাপয়সায় ভাতাবহি পেলেন ডৌহাখলা ইউনিয়নের ২১১জন

প্রধান প্রতিবেদক :

বিনাপয়সায় ভাতাবহি-প্রকৃত সুবিধাভোগীদের নিকট পৌঁছে দিতে ব্যতিক্রমী আয়োজন চলছে ময়মনসিংহের গৌরীপুরে। এ উদ্যোগের অংশ হিসাবে সোমবার বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতাবহি বিতরণ অনুষ্ঠিত হয় ডৌহাখলা ইউনিয়নে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বন ও পরিবেশ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই ভাতা কে দিয়েছেন.. জননেত্রী শেখ হাসিনা, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী। তিনি এ সময় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্ণনাও তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল হক সরকার। ২০১৯-২০ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৭৮ জনকে বয়স্কভাতা, ৪০ জনকে বিধবা ভাতা ও ৯৩ জন প্রতিবন্ধীকে ভাতাবহি প্রদানের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সমাজসেবা অফিসার ইশতিয়াক আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, সরকারের এসব ভাতা নিতে টাকা লাগে না, ভাতা বই কিনতে পাওয়া যায় না, বিনা পয়সার সরকার দেয়। এই বার্তাটি সাধারণ মানুষের নিকট পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কাজিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন (জনাব আলী), ডৌহাখলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসারের প্রতিনিধি ইকবাল হোসাইন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি প্রমুখ।

উল্লেখ যে, এসব ভাতাভোগীদের নিকট থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩হাজার থেকে ৭/৮ হাজার টাকা করে উৎকোচ গ্রহণের অভিযোগ ইতিপূর্বে ছিলো। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ্যে যাছাই-বাচাই করে নামীয় তালিকা প্রণয়ন করে ভাতাভোগীদের হাতে এ কার্ড পৌছে দেয়া হচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১