প্রধান প্রতিবেদক :
দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ উদ্যোগে শুক্রবার (১৭জুলাই/২০২০) ৩৭টি মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিটি স্বজন সমাবেশের প্রতিনিধিরা অংশ নেন।
এছাড়াও বিকালে যুগান্তর স্বজন সমাবেশে কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। মোনাজাত পরিচালনা করেন আরকে সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ফয়জুর রহমান। শোক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর পৌরসভার কাউন্সিলার আব্দুল কাদির, উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর, ব্যবসায়ী গোলাম কিবরিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ জয়দুল্লাহ, মোঃ মাহবুব রহমান, উপজেলা স্বজন সহসভাপতি ডাঃ একেএম মাহফুজুল হক, যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান আরিফ, সাংস্কৃতিক সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, বিজন চন্দ্র সরকার, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, কলেজ শাখার সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক প্রীতি চৌধুরী, বাহাদুর ওয়েব ইনচার্জ তাসাদুল করিম, স্বজন মোঃ আলতাব হোসেন, মোঃ সোহাগ মিয়া, মোঃ বিপ্লব মিয়া, মোঃ হারুন মিয়া, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন প্রমুখ।
টি.কে ওয়েভ-ইন